.png)
.jpg)
এই তেলের স্বাদ, তীক্ষ্ণ সুগন্ধ ও হাই স্মোক পয়েন্ট সকলকেই মুগ্ধ করে রেখেছে। তরকারি রান্না, ফোড়ন বা ভাজাভুজিতে এই তেল ব্যবহৃত হয়। কিন্তু এ ছাড়াও মালিশ, সিরাম ও চুলের চিকিৎসাতেও ব্যবহৃত হয় এই তেল।বাংলার ঘরে সরষের তেল ব্যবহৃত হয়। সরষের তেল ছাড়া মাছ, মাংসের স্বাদ পান না অনেকে। রিফাইন তেলের যুগে শুধু আমিষ কেন নিরামিষ রান্নাতেও নিজের দাপট বজায় রেখেছে সরষের বীজের তেল। এই তেলের স্বাদ, তীক্ষ্ণ সুগন্ধ ও হাই স্মোক পয়েন্ট সকলকেই মুগ্ধ করে রেখেছে। তরকারি রান্না, ফোড়ন বা ভাজাভুজিতে এই তেল ব্যবহৃত হয়। কিন্তু এ ছাড়াও মালিশ, সিরাম ও চুলের চিকিৎসাতেও ব্যবহৃত হয় এই তেল। সরষের তেলের এমন ৭টি উপকারিতা এখানে জানানো হল, যা আপনাকে এই তেল ব্যবহারে আরও উৎসাহী করে তুলবে।সূক্ষ্ম জীবাণু বাড়তে দেয় না- কিছু কিছু সমীক্ষা অনুযায়ী সরষের তেলে রোগ সৃষ্টিকারী জীবাণু প্রতিরোধের ক্ষমতা বর্তমান। যা এই জীবাণুকে বিকশিত হতে দেয় না। একটি টেস্ট টিউব স্টাডি অনুযায়ী সরষের তেল এস্চেরিচিয়া কোলাই, স্ট্যাফিলোকোকস অরিয়স ও ব্যাসিলস সেরেসের মতো ব্যাক্টিরিয়াকে বাড়তে দেয় না।